‘ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার জানানো উচিত’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) প্রধান উপদেষ্টার জানানো উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমরা সবসময় দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছি- লন্ডনে বৈঠকের পর প্রতিশ্রুত এবং সম্মত দিন-তারিখ-মাস, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে। যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে বিষয়টি প্রধান উপদেষ্টার জানানো উচিত অথবা তার অফিস থেকে।

রোববার (২৭ জুলাই) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, সেটা (প্রধান উপদেষ্টার নির্দেশনা) যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেরা যা-ই আলোচনা করি, অথবা প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করুন বা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করুন, সেটা নির্বাচন কনিশনের জন্য গুরুত্ববহ হবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশন সেটা তখনই নির্দেশনা বা অনুরোধ হিসেবে মেনে নেবে, যখন অফিসিয়ালি সেই কমিউনিকেশন বা মেসেজ যাবে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধপত্র পাবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সেটার (প্রধান উপদেষ্টার ঘোষণা) জন্য আমরা অপেক্ষা করছি। সেটা আগামী ১০ দিনের মধ্যে দিতে পারে বলে কয়েকজন রাজনীতিবিদ গতকাল বলেছেন। কিন্তু সেটা হচ্ছে প্রেসের সঙ্গে রাজনীতিবিদদের কথা। কিন্তু এটা ইফেকটিভ হবে যখন প্রধান উপদেষ্টা অফিসিয়ালি ভাষণ দিয়ে জাতিকে জানাবেন এবং সেটা নির্বাচন কমিশনকে কমিউনিকেট করবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৩ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৩ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে