দেড় যুগ পর বাবার কবরে যাচ্ছেন তারেক রহমান, অপেক্ষায় নেতাকর্মীরা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৫: ২৩
বাবার কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

প্রায় দেড় যুগ পর দেশে ফিরে বাবার কবর জিয়ারতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে শেরে বাংলা নগর এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে ওই এলাকায় নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে তারেক রহমান তার গুলশানের বাসা থেকে বাবার কবরের পথে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছে বিএনপি সূত্র।

শুক্রবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়া উদ্যান এলাকায় গিয়ে দেখা যায়, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জিয়া উদ্যানসংলগ্ন সড়কের দুই পাশে জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ ব্যানার-ফেস্টুনে এলাকা ছেয়ে গেছে।

জুমার নামাজের পর থেকেই এ এলাকায় ভিড় করতে থাকেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নানা স্লোগান দিচ্ছেন তারা।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমান একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রওয়ানা হবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দেশে ফেরেন তারেক রহমান। প্রথমেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে তথা পূর্বাচল ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকে যান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে। এরপর রাতে গুলশানের বাসভবনে যান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১৯ ঘণ্টা আগে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

২ দিন আগে

রিসোর্টকাণ্ডের ব্যাখ্যা দিলেন মামুনুল হক, বললেন শেখ হাসিনার ষড়যন্ত্র

নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে ২০২১ সালের ৩ এপ্রিল ঘটে যাওয়া বহুল আলোচিত ‘রিসোর্টকাণ্ড’ নিয়ে দীর্ঘ ও বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন ইসলামি বক্তা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি এ ঘটনাকে ‘শেখ হাসিনার ষড়যন্ত্র’ এবং ‘ব্যর্থ প্রজেক্ট’ হিসেবে উল্লেখ করেছেন করেছেন।

৩ দিন আগে

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

৪ দিন আগে