বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি সহায়তার নির্দেশ বিএনপির

ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে আহতদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনার সময় কলেজে ক্লাস চলছিলো। এখন পর্যন্ত একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে আহত হয়েছেন কলেজটির প্রায় ৪০ জন শিক্ষার্থী। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।

ফেসবুকে মারজুকুল ইসলাম সাকিব নামে একজন লিখেছেন, ‘ছোট বাচ্চাগুলো আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে