ভারত বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে : দুলু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারত বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ‘পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে। বাংলাদেশের কালচার, গান-বাজনা—সর্বোপরি এই সংস্কৃতিকে একেবারে নিশ্চিহ্ন করেছে তারা।’

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের আবারও সাংস্কৃতিক বিপ্লব ঘটবে, ইনশাআল্লাহ। যে সংস্কৃতি বাংলার প্রকৃত সংস্কৃতি।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে উন্নয়ন ও শান্তি ফেরাতে তারেক রহমান পরিকল্পনা নিয়েছেন। তারেক রহমানের সেই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা করা প্রয়োজন।’

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জাসাস নাটোর জেলা শাখার আহ্বায়ক মেহেদি হাসান, সদস্যসচিব আব্দুল খালেকসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১৮ ঘণ্টা আগে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

২ দিন আগে

রিসোর্টকাণ্ডের ব্যাখ্যা দিলেন মামুনুল হক, বললেন শেখ হাসিনার ষড়যন্ত্র

নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে ২০২১ সালের ৩ এপ্রিল ঘটে যাওয়া বহুল আলোচিত ‘রিসোর্টকাণ্ড’ নিয়ে দীর্ঘ ও বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন ইসলামি বক্তা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি এ ঘটনাকে ‘শেখ হাসিনার ষড়যন্ত্র’ এবং ‘ব্যর্থ প্রজেক্ট’ হিসেবে উল্লেখ করেছেন করেছেন।

৩ দিন আগে

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

৪ দিন আগে