জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম না: আলাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম না উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ব্যক্তির নামের শেষে যে ইসলাম থাকে তারা মূলত সেই ইসলাম। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় চালক দলের এক প্রতিবাদ সভায় একথা বলেন তিনি।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম না। এবার দেখেছেন না জামায়াতের নেতা পূজায় গিয়ে গীতা পাঠ করেছেন। জামায়াতে ইসলাম হিন্দুদের নিয়ে একটি শাখা গঠন করেছিল। পরে আবার সেটা বাতিল করেছে।

তিনি বলেন, আপনারা দেখছেন কিছু রাজনৈতিক দল একরকম বলছে আবার কাজ করছে আরেক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। ওদিকে জুলাই সনদের স্বাক্ষর করে এসেছে। আবার তরুণদের দল এনসিপি তারা আবার বলছে জামায়াতে ইসলামী নাকি প্রতারক। আবার জামায়াতে ইসলামী বলছে নাহিদ ইসলামের বক্তব্য কাঙ্ক্ষিত নয়।

তিনি আরও বলেন, আজ ক্লান্ত হয়ে গেছে বাংলাদেশের মানুষ। লড়াই করতে করতে এক প্রজন্মের পর আরেক প্রজন্ম এসে হাজির হচ্ছে। দেশের মানুষের মুক্তিযুদ্ধ শেষ হচ্ছে না। ১৯৭১ সালে রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ এখনও বাংলাদেশে চলমান। কারণ এখনও ভাতের জন্য, খুদার জন্য, ভোটের অধিকারের জন্য, এখন পর্যন্ত বিপথগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে বাঁচার জন্য এদেশের মানুষ তাদের সংগ্রাম চলমান রেখেছে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এ চালক দল আমাদের দূর সময়ের সঙ্গী। এ চালক দল স্টিয়ারিং যখন হাতে নেয় তখন গণতন্ত্রের স্টিয়ারিংও চালাতে পারে এবং গাড়ির স্টিয়ারিংও চালাতে পারে। দুটোই তাদের পক্ষে করা সম্ভব তারা প্রমাণ করে দেখিয়েছে।

জাতীয় চালক দলের সভাপতি বি এম শাহজাহানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

১ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

১ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

১ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১ দিন আগে