চলতি মাসেই শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিমালা চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি ডিসেম্বর মাসের মধ্যেই শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া, আগামী জানুয়ারিতে সচেতনামূলক ক্যাম্পেইন চালিয়ে ১০টি এলাকাকে নীরব ঘোষণা করা হবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণের সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুন:প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, শব্দদূষণের কারণে ট্রাফিক পুলিশদের কাজ করাও দুঃসহ হয়ে পড়ছে। জেল-জরিমানার ভয়ে নয়, অন্তত নিজের সন্তানের কথা চিন্তা করে হর্ন বাজানো বন্ধ করুন। এ সময় জনদুর্ভোগ কিছুটা কমানো গেলেও বায়ুর মান খুব দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন, জনগণের ইচ্ছায় অন্তবর্তী সরকার সংস্কার কাজে হাত দিয়েছে। নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন। এ সময় ৫৩ বছরেও রাজনৈতিক দলগুলো কেন রাষ্ট্র সংস্কারের কাজ করতে পারেনি- এমন প্রশ্ন তোলেন তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

২ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

২ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৩ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৩ দিন আগে