ডিআরইউয়ে অবরুদ্ধ, পরে পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী-হাফিজুর কার্জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৬: ৪৬
বৃহস্পতিবার ডিআরইউয়ের এক অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ কয়েকজনকে হেফাজতে নেয় পুলিশ। ছবি: ফোকাস বাংলা

রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ কয়েকজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

ডিআরইউয়ের শফিকুল কবির মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তারা। সেখানে জুলাই আন্দোলনের পক্ষে একদল লোক তাদের অবরুদ্ধ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে ধস্তাধস্তিও হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিআরইউয়ে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও আমাদের সংবিধান’ শীর্ষক গোল টেবিল বৈঠকে এ ঘটনা ঘটে।

অবরুদ্ধকারীদের অভিযোগ, ‘মঞ্চ ৭১’ ব্যানারের আড়ালে আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষক, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীরা ডিআরইউয়ে এ অনুষ্ঠান আয়োজন করেছিলেন। তারা এখানে ষড়যন্ত্র করতে জড়ো হয়েছিলেন। সে কারণেই তাদের আইনের হাতে সোপর্দ করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর বলেন, ডিআরইউতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র ‘মব’ হয়। সেখান থেকে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

Latif Siddique Handed Over To Police 28-08-2025 (1)

ডিআরইউয়ের শফিকুল কবির মিলনায়তনে লতিফ সিদ্দিকীসহ অন্যদের অবরুদ্ধ করা হয়। ছবি: ফোকাস বাংলা

ডিআরইউয়ের শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরাম প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের।

সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও অনুষ্ঠান শুরু হয় ১১টায়। তখনো অনুষ্ঠানস্থলে পৌঁছাননি ড. কামাল। লতিফ সিদ্দিকী ও ঢাবির আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ছাড়াও সাবেক সচিব আবু আলম শহীদ খান ও মঞ্চ ৭১-এর সমন্বয়ক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কিছু ব‍্যক্তি অনুষ্ঠানস্থল ঘেরাও করেন। তারা লতিফ সিদ্দিকীসহ অন্য অতিথিদের প্রবেশ ও অবস্থান ঠেকাতে তাদের অবরুদ্ধ করেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এ সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত ছাত্র-জনতা লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করার দাবি জানায় পুলিশের কাছে। যুবলীগের তিন কর্মী ও আওয়ামী লীগের দুই নেতাসহ সাতজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

অবরুদ্ধকারীদের একজন আল আমিন রাসেল দাবি করেন, আমরা জুলাই যোদ্ধা। এখানে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র করতে জড়ো হয়েছে। আমরা জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এমন কিছু আমরা মেনে নেব না।’

এদিকে রাজনীতি ডটকমের নেত্রকোনা প্রতিনিধি জানিয়েছেন, ওই মিলনায়তনে সংঘাতের মধ্যে আহত হয়েছেন নেত্রকোনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক কার্যকরী সদস্য কেশব রঞ্জন সরকার। তাকে দক্ষিণ শাহজাহানপুরের প্যান প্যাসিফিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ত্রিপুরায় মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন ডা. প্রাণ গোপাল

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ

৪ দিন আগে

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৭ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৭ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৮ দিন আগে