তফসিল ঘোষণার প্রতিবাদে কাল অর্ধদিবস হরতাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করেন। এর পরপরই প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলর (বাসদ) সহকারি সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সদস্য শহীদুল ইসলাম সবুজ।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, বাসদের (মার্ক্সবাদী) নেতা সীমা দত্ত প্রমুখ।

আজ সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণে তফসিল ঘোষণার খবরের পরপরই বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ মিছিলটি পুরানা পল্টন, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কিশোরগঞ্জে হরতালের সমর্থনে বাম জোটের মিছিলে পুলিশ হামলা চালিয়েছে, গাইবান্ধায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিলে হামলার চেষ্টা করে।

সমাবেশে নেতৃবৃন্দ আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে