খুলনা ব্যুরো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদল। মাহবুবুর খুলনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে থাকা অবস্থায় তার একটি ছবি ভাইরাল হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।
যুবদলের যেকোনো পর্যায়ের নেতাকর্মীদের মাহবুবুরের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দিয়েছে যুবদল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণ ও ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশত শিক্ষার্থী। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই সংঘর্ষের সময় বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র হাতে দেখা যায়। এর মধ্যে হাফ হাতা শার্ট ও মুখে গামছা জড়িয়ে রামদা হাতে অবস্থান নেওয়া একজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। স্থানীয়রা জানান, তিনি যুবদল নেতা মাহবুবুর রহমান।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৩ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৩ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৩ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৩ দিন আগে