৭ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ছাত্রদলের নেতাকর্মীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ছাত্রদল। তবে নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা না করলেও দ্রুত দাবি আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টায় শাহবাগে কর্মসূচি স্থগিত ও এই হুঁশিয়ারি দেন ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দৃশ্যমান অগ্রগতির দাবি জানান।

অন্তর্বর্তী সরকারকে ছাত্রদল নেতাকর্মীদের মনোভাব বোঝার আহ্বান জানিয়ে রাকিবুল ইসলাম বলেন, আমরা সব সময় শান্ত থাকব না। সাম্য হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ছাত্রদলের সভাপতি বলেন, সাম্য হত্যাকাণ্ডের ৯ দিন পার হলেও প্রশাসন তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে। কিন্তু এই তিনজন খুনের সঙ্গে জড়িত কিনা, এ বিষয়ে প্রশাসন তাদের আশ্বস্ত করতে পারেনি।

কর্মসূচিতে অংশ নেয়া ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শাহরিয়ার আলম সাম্য হত্যার ৯ দিন পার হলেও প্রশাসন জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। তারা দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৩ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৩ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৩ দিন আগে