ছাত্রদলের শাহবাগ অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২০: ৩০

মব উসকানি ও শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাকাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার প্রতিবাদে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)। আজ সোমবার বিকেল থেকে তারা এই অবরোধ করেন।

অবরোধের ফলে শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে হেঁটেই রওনা দেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কয়েক হাজার ছাত্রদল কর্মী রাস্তায় অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। পরে তারা জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, একটি বিশেষ ছাত্রসংগঠন দীর্ঘদিন ধরে গোপন তৎপরতা চালিয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

তিনি বলেন, গত এক সপ্তাহে একাধিক নির্মম হত্যাকাণ্ড ঘটলেও সেই গোপন সংগঠনের সদস্যরা এসব ঘটনা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেনি।

তারা কেবল মিটফোর্ডের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডাও ছড়াচ্ছে।

নাসির আরো বলেন, এই অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং সংগঠনের অবস্থান স্পষ্ট করতেই প্রতিবাদ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। তবে কোনো অস্থিরতা তৈরির ইচ্ছা আমাদের নেই।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৩ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৩ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৩ দিন আগে