নতুন দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের ডিজি নুরুন্নাহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ব্যাংকের অত্যান্ত সংবেদনশীল দুই বিভাগ থেকে সরানো হয়েছে ডেপুটি গভর্নর (ডিজি) নুরুন্নাহারকে। আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত চারজন ডিজির মধ্যে সরকার বদলের পরে বিক্ষোভের মুখে দুজন পদত্যাগ করেন। বাকি দুজনের মধ্যে একজন নুরুন্নাহারকে বহাল রেখে তার দায়িত্বে পরিবর্ত এনেছে বাংলাদেশ ব্যাংক।

দায়িত্ব পুনর্বণ্টনের পর ১৩টি বিভাগরে দায়িত্ব পেয়েছেন তিনি। গত ২৮ নভেম্বর এই আদেশ জারি করে কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ, রোববার (১ ডিসেম্বর) থেকে কার্যকর করেছে বলে জানা গেছে।

ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমানের পদত্যাগ দাবি করলেও তিনি বহাল আছেন।

এর আগে গত ২৩ নভেম্বর গভর্নরের কার্যালয়ের সামনে বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর-নূরুন নাহার ও ড. হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

৩ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

৩ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৩ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৩ দিন আগে