রানওয়েতে লাইটিং স্থাপন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ দিন ফ্লাইট বন্ধ থাকবে

ডেস্ক, রাজনীতি ডটকম

রানওয়েতে লাইটিং স্থাপন করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী তিন দিন ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে।

আগামীকাল সোমবার (৬ মে) থেকে বুধবার (৮ মে) পর্যন্ত রাত ১২টা ১ মিনিট থেকে মধ্যরাত ৩টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে।

আজ রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিমানবন্দরের ব্যবস্থাপনার অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইট ও মার্কিং সম্পর্কিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করা হবে। এজন্য আগামীকাল সোমবার (৬ মে) রাত ১২টা ১ মিনিট থেকে বুধবার (৮ মে) মধ্যরাত ৩টা পর্যন্ত ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। অর্থাৎ আগামী তিন দিন ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে নোটিশ দেওয়া হয়েছে।

নির্বাহী পরিচালক বলেন, বিমানের যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে এবং ফ্লাইট অপারেশন সমন্বয় করার জন্য এয়ারলাইনসগুলোকে অনুরোধ করা হয়েছে। এছাড়া বিমানবন্দরে অন্যান্য সেবাপ্রদানকারী সরকারি সংস্থার সঙ্গেও সমন্বয় করা হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১৪ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

২ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

২ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে