প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. সুব্রত চৌধুরী বলেছেন, গত ২৮ অক্টোবর একটি শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়ে মহাসমাবেশ নষ্ট করে ২য় শাপলা চত্বর করেছে ওবায়দুল কাদের। নিরস্ত্র জনগণের ওপর লাঠি-গুলি-টিয়ারগ্যাস দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে। তাই বাংলাদেশে শেখ হাসিনা সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না।
৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করতে সোমবার বিকেলে গণফোরাম চত্বরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে বিকেল চারটায় অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। মিছিলটি আরামবাগ থেকে শুরু করে মতিঝিল শাপলা চত্বর হয়ে নটরডেম কলেজের সামনে দিয়ে আরামবাগ ঘুরে গণফোরাম চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
তিনি আরও বলেন, বিএনপি কোথায় আছে খুঁজে বের করা এবং তাদের আত্মীয়-স্বজনসহ যাকে খুশি, তাকে থানায় নিয়ে টর্চার করা। জনগণের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে নব্য রাজাকার আওয়ামী লীগ। জনগণের টাকায় সরকারিভাবে সভা সমাবেশ করছে শেখ হাসিনা। নির্যাতনের স্টিমরোলার চালিয়ে জনগণের গণ আন্দোলন কখন স্তিমিত করা যাবে না।
বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের, গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, সভাপতিমণ্ডলীর সদস্য আতিকুর রহমানম, হারুনুর রশিদ ও নাজমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৪ দিন আগে