সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটিয়েছে সিইসি : মঈন খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘নির্বাচন কমিশন যে পরিস্থিতিতে তফসিল ঘোষণা করেছে, তাতে এটা অত্যন্ত স্পষ্ট যে তারা সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো কর্ণপাত না করেই তফসিল ঘোষণা প্রমাণ করে যে, এই আওয়ামী সরকার একদলীয় নির্বাচনে বিরোধী দলকে স্টিম রোল করার জন্য নির্বাচন করছে।’

বুধবার (১৫ নভেম্বর) রাতে সিইসির তফসিল ঘোষণায় প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

সংলাপের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে মঈন খান বলেন, ‘তফসিল ঘোষণার পর নির্বাচনের তারিখ পরিবর্তনের একাধিক উদাহরণ আমরা দেখেছি। এমনকি তফসিল ঘোষণার পর একটি নির্বাচন সম্পূর্ণ বাতিলেরও উদাহরণ দেখেছি। স্পষ্টতই বাংলাদেশে রাজনীতি এবং আসন্ন নির্বাচন উভয়ই এখনও সম্পূর্ণ তরল অবস্থায় রয়েছে। সময়ই বলে দেবে বাংলাদেশের গণতন্ত্র কোন দিকে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এটা বলার অপেক্ষা রাখে না যে সরকার হয়তো গণতান্ত্রিক রীতিনীতি ও অনুশীলনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা প্রদর্শন না করে শক্তি প্রয়োগ করে তার শাসনকে অব্যাহত রাখতে পারে। তবে বাংলাদেশের জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে তারা কখনই তাদের হৃদয়ে পৌঁছাতে পারবে না, যে গণতন্ত্রের জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধে লাখ লাখ জীবন উৎসর্গ করেছিল, যে এখন গণতন্ত্র বাংলাদেশে মৃত।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে