প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মহামারী মোকাবিলা করে বিশ্বে ৫ম স্থান অর্জনসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মাসেতু, মেট্রোরেল, পাতালপথ, উড়াল সেতুর পাশাপাশি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিদ্যুতের ঘাটতি নাই, স্বাস্থ্যখাতে জেলায় জেলায় হাসপাতালের বেড দ্বিগুণের বেশি করা হয়েছে। অথচ এগুলোর কিছুই বিএনপি চোখে দেখে না। তারা চোখ থাকতে দেখতে পায় না। তবে, তারা (বিএনপি জোট) অন্ধ হতে পারে কিন্তু দেশের জনগন অন্ধ নয়। জনগণ ভালোই বোঝে শেখ হাসিনার হাতে দেশ কত নিরাপদ আর বিএনপি ক্ষমতা নিলে দেশ কতটা অনিরাপদ।
মঙ্গলবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের ডক্টর’স কোয়ার্টার্সসংলগ্ন নবনির্মিত স্টাফ কোয়ার্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, বিএনপি যে জ্বালাও পোড়াও করে, মানুষের জানমালের ক্ষতি করে ক্ষমতায় যেতে চায় দেশের মানুষ এখন তা বোঝে। মানুষ বোঝে বিএনপির দুঃশাসনের সময় বিএনপি কীভাবে বিদ্যুৎ দিতে পারেনি। খাদ্যে মজুদ রাখতে পারেনি, চিকিৎসা দিতে পারেনি। এবং দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
তিনি বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার ইস্পাতের মতো শক্ত ও মজবুত। রাস্তা অবরোধ করে বা জ্বালাও-পোড়াও এর মতো অপরাজনীতি করে এই ইস্পাত ন্যায় সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা অন্তত বিএনপির নেই।
মন্ত্রী বলেন, হিসাব অনুযায়ী দেশের কেবল সরকারি হাসপাতালগুলোতেই মাসে গড়ে ৩৬ কোটি মানুষ সেবা নিচ্ছে। সরকারি হাসপাতালের প্রতি আস্থা না থাকলে, চিকিৎসা না পেলে মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসত না। সব হাসপাতালের বেড দ্বিগুণের বেশি করার পরও মানুষ জায়গা না পেয়ে ফ্লোরেও চিকিৎসা নিচ্ছে। গত পাঁচ বছরে ১৬ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। অথচ এর আগের বিগত ৪৫ বছরে চিকিৎসক ছিল মাত্র ১৫ হাজার। নার্স নেয়া হয়েছে ২০ হাজার, অন্যান্য পদেও হাজার হাজার লোক নেয়া হয়েছে। নতুন করে অনেক ইন্সটিটিউট, হাসপাতাল, মেডিকেল কলেজ ও মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে।
এগুলো সবই প্রধানমন্ত্রীর অবদান। এগুলো করা হচ্ছে মানুষের চিকিৎসা সেবা বৃদ্ধি করতে। অথচ অনেক নেতিবাচক সমালোচনা করা হয়। কিন্তু দেশের মানুষের সংখ্যা যে অনেক বেশি, এত বেশি সংখ্যক মানুষের চিকিৎসা দিতে কিছুটা এদিক-সেদিক হলেই সেটা নিয়ে সমালোচনা করা হয়। অথচ, স্বাস্থ্যের যে অনেক ভালো কাজ হচ্ছে সেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না।
অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এ চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য ২৫ শতাংশ হার্টের রিং (স্টেন্ট) বিনামূল্যে দেয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।
২ দিন আগে
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে
বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে