দ্রুত দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১০: ২৮
শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে

ক্ষমতাসীন বিএনপিকে খুব দ্রুতই কাউন্সিলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘খুব দ্রুত কীভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এটাই ছিল মূল আলোচনা। খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে যেতে চেষ্টা করব।’

শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। নির্বাচন ও বিএনপি সরকার গঠনের পর এটিই ছিল দলের স্থায়ী কমিটির প্রথম বৈঠক। দলীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

বিএনপির বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকের আলোচনা আবর্তিত হয়েছে জানিয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘রেগুলার কাজকর্ম চালু রাখার জন্য আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী স্থায়ী কমিটির বৈঠক ডেকেছিলেন। আমাদের দল সরকার গঠনের পর যে কর্মসূচি নিয়েছে, সেগুলো সম্পর্কে তিনি দলের মতামত অর্থাৎ স্থায়ী কমিটির মতামত নিয়েছেন। সেই সঙ্গে অনেক সদস্য তাদের কিছু কিছু পরামর্শ দিয়েছেন।’

বৈঠকে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।

ঈদুল আজহার আগে দলের কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী কোরবানি ঈদের আগের হওয়ার সম্ভাবনা নেই। কাউন্সিলের সব প্রস্তুতি গুছিয়ে আনতে আমাদের অন্তত কয়েক মাস সময় লাগবে।’

সংসদীয় মহিলা আসনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এই বিষয়ে কোনো আলোচনা হয়নি।’

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পতন নয়, আপনাদের সুন্দর পদক্ষেপের অপেক্ষায়: আখতার

আখতার হোসেন বলেন, জনগণের ভোটে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ। এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আমরা সংস্কার পরিষদের কথা বলছি। এটা নতুন কোনো কথা নয়। ঐকমত্য কমিশনে ৩০টির মতো রাজনৈতিক দল সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য সংস্কার সাধনের জন্য সংস্কারকে টেকসই করার

১ দিন আগে

প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাত আবদুল্লাহর পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরোনো বক্তব্য নিয়ে পোস্ট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টা ২৪ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি।

১ দিন আগে

অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

বিএনপিকে সংস্কারবিরোধী দল উল্লেখ করে তিনি বলেন, ‘তারা গত ১৭ বছর নিপীড়িত ছিল, আন্দোলন করেছে। কিন্তু আস্থাহীনতায় মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি।’

১ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়নে সংখ্যাগরিষ্ঠ দলের মতামত প্রাধান্য পাবে: জোনায়েদ সাকি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে বিতর্ক দেখছি না। জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেটা নিয়ে বিতর্ক চলমান। এ বিষয়ে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট আছে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামত প্রাধান্য পাবে।

১ দিন আগে