বগুড়া প্রতিনিধি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জুলাই সনদ ও সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধিতা করে বিএনপি মূলত ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে।’
রোবাবর (৫ এপ্রিল) বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় গোলাম পরওয়ার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল। এই সনদকে আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করা হয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা একই সঙ্গে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি তাদের অঙ্গীকার ভুলে গেছে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, বরং এখন এই আদেশ বাতিলের প্রস্তাব করছে।’
জামায়াতের এই নেতা অভিযোগ করে বলেন, ‘বিএনপি একই আদেশে অনুষ্ঠিত নির্বাচন মেনে সরকার গঠন করলেও গণভোটের ফলাফল মানছে না। প্রায় ৫ কোটি ভোটার গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে। বিএনপি এখন সেই গণভোট বাতিলের উদ্যোগ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে। রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাতিল করে তারা মূলত পুরোনো ফ্যাসিবাদী ধারায় ফিরতে চাইছে।’
বগুড়ার উপনির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, ‘সরকারি দলের লোকেরা জামায়াত কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। অভিযোগ দিলেও প্রতিকার মিলছে না।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকাকে যেন আরেকটি মাগুরা বানানোর চেষ্টা না করা হয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাগপার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, ‘ক্ষমতা গ্রহণের মাত্র দেড় মাসের মাথায় বিএনপি স্বৈরাচারী সব গুণাবলি অর্জন করেছে। তারা ভোট ছাড়াই স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিজেদের লোক বসাচ্ছে। বিএনপি সংস্কার চায় না বলেই ভারতের এজেন্ডা ও আওয়ামী লীগের অসমাপ্ত কাজ বাস্তবায়নে লিপ্ত হয়েছে।’
মতবিনিময়সভায় জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যাপক নজরুল ইসলাম, গোলাম রব্বানী এবং জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকারসহ প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৫ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৯ ঘণ্টা আগে