৩ অগ্রাধিকার বিএনপির, ফেরাবে শেখ হাসিনাকেও: সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূল— সরকার গঠনের পর এই তিনটি বিষয় বিএনপির অগ্রাধিকার হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার আশ্বাসও দেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আল্লাহর শুকরিয়া আদায় করে এ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান সালাহউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের দেওয়া প্রত্যাশিত ভোটে দেশে শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। স্বাধীনতার পর এই সংসদই হবে সবচেয়ে বেশি আইন প্রণয়নকারী এবং জন-আকাঙ্ক্ষার প্রতিফলক। নতুন সরকারের তিনটি মূল অগ্রাধিকার হবে— আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূল করা।

ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক কেমন হবে— সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু প্রতিবেশী দেশগুলোই নয়, সব দেশের সঙ্গেই সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, ন্যায্যতা আর সমান অধিকারের ভিত্তিতে। সার্বভৌমত্ব, সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা হবে।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার কার্যক্রম প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তার বিরুদ্ধে মামলার রায় আছে। আরও মামলায় তদন্ত চলছে। আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাই ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পন্ন হবে।

রাষ্ট্র সংস্কারে বিএনপির অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন বলেন, আমাদের লড়াই ছিল রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের। শহিদদের আকাঙ্ক্ষা ও তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি মেধা ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। আমাদের নির্বাচনি ইশতেহার ও ৩১ দফা অনুযায়ী সংবিধানের কাঙ্ক্ষিত সংস্কার করা হবে। ‘জুলাই জাতীয় সনদ’ একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

সরকার গঠনের প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে বলে আশা করছেন সালাহউদ্দিন আহমদ। বলেন, আমরা আশা করছি, আজকের মধ্যেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করবে। এরপর সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির এই নেতা সবার সহযোগিতা কামনা করেন। বলেন, একটি সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement