পোশাক শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরি ঘোষণার দাবি বাসদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বামদল

পুলিশের গুলিতে পোশাক শ্রমিক আঞ্জু আরা বেগমের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই সঙ্গে হামলা-মামলা ও দমন-পীড়ন বন্ধ করে অবিলম্বে ন্যায়সঙ্গত মজুরি ঘোষণার আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, গার্মেন্টস শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায়সঙ্গত মজুরির দাবিতে আন্দোলন করে আসছে। এর আগেও শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করে দুই জন শ্রমিককে হত্যা এবং অসংখ্য শ্রমিককে আহত করা হয়েছে। অবিলম্বে এই সকল হত্যাকাণ্ড ও অতিরিক্ত বলপ্রোয়গের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচার করতে হবে।

তিনি আরও বলেন, গতকাল মালিকদের প্রস্তাব অনুযায়ী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করা হয়েছে, যা শ্রমিকদের সঙ্গে প্রহসনের সামিল। বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাপনের মান ইত্যাদি বিবেচনায় এই মজুরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি অনতিবিলম্বে দমন-পীড়ন পরিহার করে গার্মেন্টস শ্রমিকদের ২৩ হাজার টাকার মজুরি দাবিকে বিবেচনায় নিয়ে ন্যায়সঙ্গত মজুরি ঘোষণার আহ্বান জানান। বলেন, অন্যথায় প্রহসমূলক মজুরির পক্ষ নিয়ে শক্তি প্রয়োগ সরকারের জন্য বুমেরাং হয়ে যাবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে