দেশের ক্রান্তিকালে বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে বিএনসিসি: সেনাপ্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশ ও জাতির ক্রান্তিকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা একটি বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে আশা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার বাইপাইলের বিএনসিসি ট্রেইনিং একাডেমিতে নবনির্মিত বিএনসিসি ট্রেনিং ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বিএনসিসির সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রনসহ শৃঙ্খলা রক্ষার বিভিন্ন কাজে সহায়তা করেছে।

এ ছাড়া বন্যার সময়ও তারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। তাদের কর্মকাণ্ডে আমি অভিভূত।

অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার একটি দল গার্ড অব অনার প্রদান করেন। পরে সেনাপ্রধান বিএনসিসি ট্রেনিং ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন ও বৃক্ষরোপন করেন।

এ সময় সেনাবাহিনী ও বিএনসিসির ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

২ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

৩ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৩ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৩ দিন আগে