দেশের উন্নয়ন ও গণতন্ত্র আজ হুমকির মুখে: নানক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাহাঙ্গীর কবির নানক। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাদের উন্নয়ন, আমাদের গণতন্ত্র আজ হুমকির মুখে। কিসের জন্য ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসায় হামলা হলো? কিসের জন্য জাস্টিস কোয়াটারে হামলা হলো, কিসের জন্য পুলিশ কনস্টেবলকে হত্যা করা হলো? শত শত পুলিশকে নির্মমভাবে আহত করা হলো? কিসের স্বার্থে? অবরোধ করেছেন? কিসের অবরোধ? এই অবরোধ জনগণের বিরুদ্ধে অবরোধ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত ১৪ অক্টোবর ভয়াবহ এক আগুনে মার্কেটটি পুড়ে যায়। ৬০ দিন পর মার্কেটটি পুনঃনির্মাণের কাজ শুরু হয়।

অনুষ্ঠানে নানক বলেন, আপনাদের চোখ-কান খোলা রাখতে হবে। আপনাদের মনে রাখতে হবে, আগামী নির্বাচন একটি অগ্নিপরীক্ষার নির্বাচন। সেই নির্বাচনে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেন, তাহলে এমনিভাবে উন্নয়নের সর্বোশিখরে পৌঁছবে বাংলাদেশ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, তারেক রহমান সাব লণ্ডনের প্রাসাদে থাকেন। উনি ওখান থেকে লাদেনের মতো বক্তৃতা দেন। তারেক রহমানের লক্ষ্য হলো- আমি যে দেশে থাকতে পারি নাই, সেই দেশের মানুষকে শান্তিতে থাকতে দেব না। তারেক রহমানের লক্ষ্য হলো, যে দেশে আমি থাকতে পারি না, সেই দেশকে আমি স্থিতিশীল থাকতে দেব না। তারেক রহমানের লক্ষ্য হলো, আমি যে দেশে শিক্ষা নিতে পারি নাই, ম্যাট্রিক পাশ করতে পারি নাই, সেই দেশে আমি শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে দেব না।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ছিলেন জাহাঙ্গীর কবির নানক। এ সময় তিনি ঢাকা-১৩ আসনের অন্তর্গত মোহাম্মদপুর, আদাবর, বসিলা, শেরে বাংলা নগর এলাকার সড়ক-অবকাঠামো, পানির সরবরাহ, করবস্থান তৈরি, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন চিত্র তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা আমাদের পুতপবিত্র দায়িত্ব জানি। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মানুষের কষ্ট লাঘব করতে নিরন্তর পরিশ্রম করেন। তাহাজ্জুত নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করে এ দেশের মানুষের জন্য নিরলস পরিশ্রম করেন। সেই মানুষের কর্মী হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালনে ভুল করিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে