নির্বাচন বানচাল করতেই বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচি: জাসদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২১: ৩৩
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও নির্বাচন বানচালের চক্রান্ত-ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার বিক্ষোভ সমাবেশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল। ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতারা বলেছেন, সন্ত্রাসী বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক অবরোধ-জ্বালাও-পোড়াও কর্মসূচির আসল উদ্দেশ্যই হচ্ছে নির্বাচন বানচাল করা। নির্বাচন বানচালের চ্যালেঞ্জ গ্রহণ করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করাই এখন জাতীয় রাজনৈতিক কর্তব্য।

রোববার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও নির্বাচন বানচালের চক্রান্ত-ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তারা এসব কথা

জাসদ নেতারা আরও বলেন, সামরিক সরকার, অসাংবিধানিক সরকার দেশের ক্ষতি করা ছাড়া ভালো কিছু করতে পারে না, তা অতীতে বারবার প্রমাণিত হয়েছে। সুতরাং সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নাই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করার অসাংবিধানিক অগণতান্ত্রিক রাজনীতি করবে, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশন ও সরকারকে সাহায্য করা দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তির জাতীয় কর্তব্য।

জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দপ্তার সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ’র সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, আলী হাসান তরুন, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস বেপারী ও সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাসদ নেতা মনির হোসেন মজুমদার, জাতীয় যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, জাতীয় যুব জোটের সহ-সভাপতি শুভংকর দেব বাপ্পা, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার শিল্পী প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

২ দিন আগে

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে