প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১টি রাজনৈতিক দল নিয়ে গঠিত ১১ দলীয় জোটকে হারিয়ে দিতে ‘ষড়যন্ত্র’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান।
জাতীয় সংসদের বিরোধী এই নেতা বলেছেন, তারা নির্বাচন চেয়েছিলেন, তবে নির্বাচনের নামে কোনো ষড়যন্ত্র চাননি। কিন্তু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছে এবং এতে ইন্টেরিম গভর্নমেন্ট তথা অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল বলে অভিযোগ করেছেন তিনি।
বুধবার (৮ জুলাই) রাজধানীতে আয়োজিত ‘গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”
তিনি বলেন, নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলে দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারত, তাই ১১ দল দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ফল মেনে নিয়েছে। তবে একই সঙ্গে তারা গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে বলেও জানান তিনি।
জামায়াতের আমির বলেন, সংস্কার বা সংবিধান সংশোধনের জন্য আলাদা কোনো কমিশনের প্রয়োজন নেই। সংসদে বিল উত্থাপন, আলোচনা ও ভোটের মাধ্যমেই এসব করা সম্ভব।
তিনি বলেন, “গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য, শুধু সংবিধান সংশোধনের জন্য নয়।”
তিনি আরও জানান, সংস্কার ও সংবিধান সংশোধনের বিষয়ে তার কাছে একাধিকবার প্রস্তাব এসেছে। তবে তাদের অবস্থান হলো, এসব বিষয়ে সাংবিধানিক প্রক্রিয়াতেই সিদ্ধান্ত নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে