ইসলামপ্রিয় মানুষ ওদের ছেড়ে আমাদের সঙ্গে চলে এসেছে: চরমোনাই পীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৮: ১৬
শনিবার বিকেলে মুন্সীগঞ্জ-২ আসনে দলের প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

‘জুলাই অভ্যুত্থানের পরে এক শ্রেণির ক্ষমতালোভীরা এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করলো। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল তৈরি করলো। ইসলামের সাইনবোর্ড লাগিয়ে যারা শরিয়া আইনে দেশ পরিচালনা না করার ষড়যন্ত্র করেছিল, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসলামপ্রিয় মানুষ ওদের ছেড়ে আমাদের সঙ্গে চলে এসেছে’— এমনটাই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ-২ আসনে দলের প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন এখন একা নয়, ওরা একা হয়ে গেছে। আমরা দেশকে ভালোবাসি। আর ওরা এই দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে আরও যে ইসলামি দলগুলো ছিল, তাদের উল্লেখযোগ্য নেতাদের আসনে তারা প্রার্থী রাখেনি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে তারা প্রার্থী দিয়েছেন। মানে তাদের আটকালো আর আমাদের বের করলো।

এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের জন্য ভোট প্রার্থনা করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘সবার দোয়ায় মির্জা আব্বাসের দুটি অপারেশনই সফলভাবে সম্পন্ন হয়েছে।’

১ দিন আগে

প্রতি শনিবার দেশ জুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের ঘোষণা ভূমিমন্ত্রীর

এদিন ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য বারনই নদীর শাখা বারনই নদীর খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করেন মন্ত্রী। পবা উপজেলার বায়া ব্রিজের নিচে কর্মসূচিটির উদ্বোধন করা হয়।

১ দিন আগে

অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, পরবর্তী সিদ্ধান্ত আজ

চিকিৎসকরা জানান, মির্জা আব্বাসের অপারেশন সফল হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত। মস্তিষ্কে ইনফেকশনজনিত কারণে রক্ত সরবরাহ বন্ধ হয়ে স্ট্রোক করেছিলেন তিনি। এখন আছেন নিবিড় পর্যবেক্ষণে।

১ দিন আগে

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) রাতে কর্তব্যরত চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

২ দিন আগে