অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, পরবর্তী সিদ্ধান্ত আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার শেষে আজ (শনিবার) পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেখে তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন মেডিকেল বোর্ড।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে; উন্নতি সাপেক্ষে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।

গত বুধবার (১১ মার্চ) ইফতারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

পরে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) চিকিৎসকরা তার দুই দফায় অস্ত্রোপচার করেন। এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চিকিৎসকরা জানান, মির্জা আব্বাসের অপারেশন সফল হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত। মস্তিষ্কে ইনফেকশনজনিত কারণে রক্ত সরবরাহ বন্ধ হয়ে স্ট্রোক করেছিলেন তিনি। এখন আছেন নিবিড় পর্যবেক্ষণে।

মির্জা আব্বাসের চিকিৎসক কার্ডিওলজি প্রফেসর ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘উনার রক্ত সাপ্লাই বন্ধ হয়ে একটা স্ট্রোক করেছেন। সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু উনার কন্ডিশন ডিটারেট করছিল, সেজন্য ওগুলো ক্যান্সেল করে আরমা একটা অপারেশন করেছি। যেটা সাকসেসফুল। এখন ভালো আছেন, মাত্র অপারেশন হয়েছে, ভেন্টিলেশনে আছেন। এটা পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেখে উথড্রো করবো।’

এদিকে মির্জা আব্বাসকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসিন আব্বাস বলেন, ‘আমরা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই, দ্বিতীয় রাকাতে গিয়ে খুব সম্ভবত মাথায় খুব জোরে ব্যথা করে উঠে। সেক্ষেত্রে আমরা সবাই নামাজ ছেড়ে বাবাকে ধরি, পরে আমরা সিদ্ধান্ত নিয়ে আস্তে করে হাসপাতালে নিয়ে আসি। যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও একটু বেশি ছিল, এর সঙ্গে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পরে গিয়েছিলো। আলহামদুলিল্লাহ, মনে করি বাবা অনেকটা ভালো আছেন এখন।’

এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শুক্রবার দুপুরে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ দলের জ্যেষ্ঠ নেতারাও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

১ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

১ দিন আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

২ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

২ দিন আগে
Advertisement