প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘দেশের জনগণের আকাঙ্ক্ষা এবং বিশ্ব জনমত উপেক্ষা করে সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই ঘোষণা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার আরেকটি নির্লজ্জ প্রয়াস।’
গতকাল বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
গণতন্ত্র মঞ্চের এই শীর্ষনেতা বলেন, ‘দেশের জনগণ যখন তাদের সাংবিধানিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছে, তখন সেই দাবি উপেক্ষা করে সরকারের নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করল। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ করে সরকার দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে সংঘাতের দিকে ধাবিত করছে। রাজনৈতিক সংকট নিরসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে সরকার দেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘তফসিল ঘোষণা করে সরকার তাদের পতনের ক্ষণগণনা শুরু করল। একতরফা নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এবার জনগণ হারবে না। বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর পাশাপাশি অন্য বিরোধী দলগুলোও এখন সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তফসিল ঘোষণা করে কোনো দলকে এবার বিভ্রান্ত করতে পারছে না তারা।’

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৪ দিন আগে