প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাকে কাজে লাগিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেছেন, যেকোনো ধরনের 'মব সন্ত্রাস' পুরোপুরি বন্ধ করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আজ শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সময় ও পরিস্থিতি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ওপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন তারেক রহমানের ওপর এক গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব প্রদানের দায়িত্ব অর্পণ করেছে। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতা নিয়ে তিনি এই দায়িত্ব পালন করবেন।
তিনি বিতর্কিত পদক্ষেপ ও তৎপরতা থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান এবং বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিদায় কেন্দ্র করে অনভিপ্রেত ঘটনাবলী সরকার ভাবমূর্তী ক্ষুণ্ণ করেছে ও অপ্রয়োজনীয় বিতর্ক উসকিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনও টাকার খেলা, পেশীশক্তি, প্রশাসনিক ম্যানিপুলেশন ও ধর্মের ব্যবহার রোধ করতে পারেনি। নির্বাচন দৃশ্যতঃ শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও ভোটের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অনেকগুলো আসনের ফলাফল নির্ধারিত হয়েছে। এ কারণে জননন্দিত অনেক প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেননি।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, রাশিদা বেগম, অ্যাডভোকেট মাহমুদুল করিম টিপু,সজীব সরকার, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, নির্মল বড়ুয়া মিলন, শাহজাহান সিকদার, মীর রেজাউল আলম, অরবিন্দু বেপারী বিন্দু, জসীম রাডি, মীর রেজাউল আলম, জুই চাকমা, ফিরোজ আলী, শাহীন আলম, আজাদুর রহমান আজাদ, জামাল সিকদার, আউয়াল মাহমুদ, নীলূফার ইয়াসমিন, আবু হানিফ প্রমুখ।

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ
১ দিন আগে
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।
২ দিন আগে
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।
২ দিন আগে