নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই হয়ে গেছে: নাহিদ ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ৪০

নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে হয়ে গিয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জুলাই সনদ স্বাক্ষরের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

এসময় নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই জাতীয় সনদে এনসিপি সই করেছি। গণভোটে সংস্কারের পক্ষে ভোট এসেছে। জুলাই জাতীয় সনদে সংস্কারের জন্য ও বাস্তবায়নে কাজ করবে। নোট অব ডিসেন্ট ব্যতি রেখে সই করেছি। সংস্কার পরিষদে জুলাই জাতীয় সনদের উল্লিখিত সংস্কারে কাজ করব।’

নাহিদ ইসলাম বলেন, কাল থেকে কাজ শুরু। সংসদ সদস্যদের যিনি শপথ পড়াবে তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়াবেন।

তিনি আরও বলেন, ‘নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে হয়ে গিয়েছে। পুরো বিষয় মীমাংসিত। আমরা আইনি ভিত্তি দেয় হয়েছে জুলাই জাতীয় সনদ আদেশের মাধ্যমে। সনদ বাস্তবায়নের স্বার্থে সাক্ষর করেছি।’

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে, জুলাই সনদে অস্পষ্ট ছিল। গণভোটের পক্ষে জনগণ হ্যাঁ ও সম্মতি দিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের আহ্বানে জুলাই সনদে সাক্ষর করেছি। আমরা শর্তসাপেক্ষে সই করেছি।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি নিজে উপস্থিত থাকবেন। এ ছাড়া দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

১ দিন আগে

বিএনপি জনগণকে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে: বিরোধীদলীয় নেতা

ডা. শফিকুর রহমান বলেন, সংবিধানে গণভোট নেই বলে যে দাবি করা হচ্ছে তা অযৌক্তিক, কারণ অতীতে একাধিকবার দেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

গত ৯ জানুয়ারি স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর ডাকা এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১ দিন আগে

ফেসবুকে হাসনাত— হাসিনা ব্যবস্থার সবকিছুই বিএনপির দরকার

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক আইডিতে মাত্র এক বাক্যের এমন একটি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির এই নেতা অবশ্য পোস্টে সরাসরি ক্ষমতাসীন বিএনপির নাম উল্লেখ করেননি।

১ দিন আগে