প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বেসরকারি টিভি চ্যানেল ২৪-কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘তারা (আওয়ামী লীগ) একটা গণহত্যা করেছে। তাদের সত্যটা স্বীকার করতে হবে। তাদের বিচারে অংশগ্রহণ করতে হবে। বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নৈতিক ও রাজনৈতিকভাবে মাঠে থাকার কোনো অধিকার ও সুযোগ নেই।
তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে, সেগুলো পর্যালোচনা হবে। অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা এবং বিভিন্ন কর্পোরেটদের যে মালিকানার বিষয় রয়েছে- সেগুলো আলোচনা-পর্যালোচনা করে জনমতের মাধ্যমে একটি রূপরেখা করা চেষ্টা করবো।’
গণমাধ্যমকর্মীরা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে গণমাধ্যম চর্চা করতে পারেন সেটার জন্য পদক্ষেপ নেয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা।
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘মানুষের যে জন-আকাঙ্ক্ষা, সেটির প্রতি সরকার দায়বদ্ধ-কোনো দলের প্রতি না। সংস্কার কমিশনগুলোর যে রিপোর্ট আসবে, সেই রিপোর্ট অ্যানালাইসিস করে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রূপরেখার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।’

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”
৩ দিন আগে
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
৩ দিন আগে
নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
৪ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
৪ দিন আগে