জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন জাপার 'বহিষ্কৃত' নেতারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ নেতাকর্মীদের একাংশ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সরাতে তৎপর হয়েছেন বলে তথ্য মিলছে। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

জাতীয় পার্টির (জাপা) বর্তমান সাংগঠনিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটির কেন্দ্রীয় কমিটির নেতারা। তাদের মধ্যে শীর্ষ তিন নেতাকে গত রাতেই দল থেকে বহিষ্কার করেছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বারিধারায় দলের কো-চেয়ারম্যান মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুনসহ পার্টির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

এর আগে গতকাল সোমবার (৭ জুলাই) রাতেই সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেন জিএম কাদের।

ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের বহিষ্কারসহ জাতীয় পার্টির সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত জানানো হবে সাংবাদিকদের।

এদিকে তিন কেন্দ্রীয় নেতাকে দল থেকে বহিষ্কারের আগে সন্ধ্যায় জাপা মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব নিয়োগ দেন জাপা চেয়ারম্যান।

জাপার সম্মেলন ঘিরে দলের নেতাদের দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সোমবার জিএম কাদের এসব সিদ্ধান্ত নেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৬ সিটিতে নতুন প্রশাসক, কী তাদের রাজনৈতিক পরিচয়

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশনগুলোর মেয়রদের পদচ্যুত করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসে এবার ‘রাজনৈতিক’ প্রশাসক নিয়োগ দিল।

১৭ ঘণ্টা আগে

৬ সিটিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিএনপি সরকারের এ সিদ্ধান্তকে ‘জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক’ বলে উল্লেখ করেছেন। তিনি অবিলম্বে এসব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের দাবি জানান।

১ দিন আগে

মেয়র পদে লড়বেন প্রতিমন্ত্রী ইশরাক

ইশরাকের ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে লড়াইয়ের ঘোষণার আগে আসিফ মাহমুদেরও একই পদে ভোটে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়েছে৷ তারা দুজনেই মেয়র পদে প্রার্থী হলে তা আগের রাজনৈতিক দ্বন্দ্বকে নতুন করে সামনে আনবে, এ কথা বলাই যায়।

২ দিন আগে

হৃদরোগে আক্রান্ত বেগম সেলিমা রহমান, সিসিইউতে ভর্তি

দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সেলিমা রহমান। এরপর দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২ দিন আগে