জাপা থেকে এবার আনিসুল-হাওলাদার-চুন্নুকে বহিষ্কার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
(বাঁ থেকে) জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

একক কর্তৃত্বে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব পদে নিয়োগের পর এবার তিন শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তারা হলেন— জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে এই তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ জুন জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক-সদস্য সচিবদের মতবিনিময় সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় এবং শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৮ জুন দলের প্রেসিডিয়াম সভাতেও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই তিন নেতাকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ অবস্থায় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

এর আগে সোমবার বিকেলেই মুজিবুল হক চুন্নুকে সরিয়ে জিএম কাদের দলের মহাসচিব পদে তরুণ নেতা শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দেন।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় সংসদের বিরোধী দল ছিল জাতীয় পার্টি। হাসিনা সরকার পতনের পর দলটির বিরোধ আবার মাথাচাড়া দিয়ে ওঠে।

এর মধ্যে পার্টির সম্মেলন হওয়ার তারিখ ঘোষণা করেও তা স্থগিত করেন জিএম কাদের। এদিকে পার্টির কেন্দ্রীয় নেতাদের বড় একটি অংশ জিএম কাদেরের বিরুদ্ধে অবস্থান নেন। তারা পালটা সম্মেলন আহ্বান করেছিলেন। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সে সম্মেলন তারাও স্থগিত করেন।

জাপা চেয়ারম্যানের বিরুদ্ধে স্বৈরাচারি আচরণের অভিযোগ তুলে তার বিরোধিতা করে আসছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিবের দায়িত্বে থাকা মুজিবুল হক চুন্নুসহ শীর্ষ নেতারা।

নেতাকর্মীরা বলছিলেন, এ দফা জিএম কাদেরের সঙ্গে তাদের আপস না হলে আরও একবার ভাঙনের মুখে পড়বে প্রয়াত এরশাদের হাতে গড়া দলটি। তার আগেই জিএম কাদের শীর্ষ নেতাদের বহিষ্কার করলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement