প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার বিক্ষোভে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এতে পতন হয় আওয়ামী সরকারের। চলমান পরিস্থিতিতে ভারত তাদের সবচেয়ে বিশ্বস্ত মিত্রকে হারিয়েছে বাংলাদেশে।
এমন পরিস্থিতিতে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিরাপত্তার জন্য হুমকি বলেছেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। তার বক্তব্যের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ওয়াশিংটন থেকে মুঠোফোনে টাইমস অব ইন্ডিয়াকে জয় বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপদ থাকবে না। বিএনপি ও জামায়াতের জোট হলে সেটা ভারতের জন্য ভালো নাও হতে পারে। কারণ জামায়াত জঙ্গিবাদ থেকে বিরত থাকবে না’।
গত ১৫ বছরের শাসনামলে ভারতের অকুন্ঠ সমর্থন পেয়ে এসেছে শেখ হাসিনা। জাতীয় স্বার্থের প্রয়োজনে আওয়ামী লীগকেই সেরা বিকল্প মনে করে দিল্লি। বাংলাদেশের গত তিনবারের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পাশে ছিল ভারত। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাধর হাসিনার পতন ঘটে।
বাংলাদেশে শাসনক্ষমতায় আওয়ামী লীগ না থাকলে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিরাপদ থাকবে না বলে সুর তুলেছেন জয়। এ কারণে ভারতের ক্ষমতাসীন মোদি সরকারকে বাংলাদেশে চাপপ্রয়োগ করার নালিশও করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, রাজনৈতিক আশ্রয় নিতে যুক্তরাজ্য সরকারের কাছে আবেদন করেছেন শেখ হাসিনা। তবে এমন আবেদনের সুযোগ নেই বলেছে দেশটি। ফলে গন্তব্যের খোঁজে তৃতীয় কোনো দেশে আশ্রয় নিতে চায় হাসিনা।
হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে পশ্চিমা দেশগুলোর আপত্তি ছিল বরাবরই। তাই চূড়ান্ত গন্তব্য ঠিক করতে বেগ পেতে হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীকে।
তবে জয়ের দাবি, অন্তর্বর্তীকালীর সরকার দেশে নতুন নির্বাচনের আয়োজন করলে বাংলাদেশ ফিরবেন শেখ হাসিনা। আপদকালীন পরিস্থিতিতে হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতার সুর তার কন্ঠে।
জয় বলেন, ‘আপাতত, তিনি ভারতে আছেন। অন্তর্বর্তীকালীর সরকার দেশে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। এত অল্প সময়ের নোটিশে আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ।’

মানুষের মধ্যে হাম নিয়ে উদ্বেগ তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে জানিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলও হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’
১৫ ঘণ্টা আগে
এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানান তিনি।
১ দিন আগে
অর্থনীতি ও জ্বালানির বিকল্প হিসেবে ব্লু ইকোনমির কথা বলা হলেও, বাস্তবে কয়েকটি জাহাজ চলাচল ও মাছ আহরণের বাইরে এ খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।
২ দিন আগে
শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২ দিন আগে