বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচন চায় জামায়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ২০: ০৮
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল, নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আসন দুটিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে বলব—আপনারা এই দুটি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। এই নির্বাচনে একতরফাভাবে বিএনপির প্রার্থীরা কেন্দ্র দখল করে বাক্সভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। এই দুই আসনে নির্বাচন আবারও দিতে হবে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, বিএনপির আমলের প্রথম নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট ও প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা আওয়ামী লীগকেও হার মানিয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচনে জাল ভোট, কেন্দ্র দখল, প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলার চিত্র মিডিয়ায় প্রকাশ হওয়ার পরও সিইসি নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করেছে।’ এটিকে ‘জাতির সঙ্গে তামাশা’ বলে আখ্যা দেন পরওয়ার।

গণভোট প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানার প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার গঠনের পর তা বাতিল করা হয়েছে। বিএনপির এই অবস্থানকে ‘জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ এবং ‘শহীদদের রক্তের সঙ্গে চরম বেইমানি’ বলে মন্তব্য করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement