প্রতিবেদক, রাজনীতি ডটকম

লন্ডন থেকে দেশের পথে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। সকালে তিনি দেশে পৌঁছানোর পর দুপুরে খালেদা জিয়াকে নিয়ে ফের লন্ডনের পথে রওয়ানা হতে পারেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় বিকাল ৬টার (বাংলাদেশ সময় রাত ১২টা) কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন ছেড়েছেন ডা. জুবাইদা।
রুমন বলেন, ভাবি (তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা) হিথ্রো বিমানবন্দর থেকে রওয়ানা হয়েছেন বলে জেনেছি। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে ম্যাডামকে (খালেদা জিয়া) নিয়ে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন।
এর আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার দুপুরে বিফ্রিংয়ে জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার ভোরের পর যেকোনো সময় তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।
পরে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রাতেই ঢাকা পৌঁছাবে। ভোরের দিকেই সেটি খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের পথে রওয়ানা হয়ে যেতে হবে পারে।
বিএনপির সূত্রগুলো বলছে, শুক্রবার ভোরের দিকে খালেদা জিয়াকে নিয়ে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকা ত্যাগের কথা থাকলেও পরে তার পুত্রবধূ ডা. জুবাইদার দেশে আসার সিদ্ধান্তে সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে৷ ডা. জুবাইদা সকাল সাড়ে ৯টা নাগাদ ঢাকা পৌঁছালে দুপুর নাগাদ তিনি খালেদা জিয়াকে নিয়ে ফের রওয়ানা হয়ে যেতে পারেন।
এ বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সময়ও কাতারের আামির শেখ তামিম বিন হামাদ আল থানি তার এয়ার অ্যাম্বুলেন্সেটি পাঠিয়েছিলেন। চিকিৎসা শেষে চার মাস পর ৫ মে একই এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফেরেছিলেন তিনি। ফিরতি যাত্রায় তার সঙ্গী হয়েছিলন পুত্রবধু জুবাইদা।
দেশে ফেরার পর খালেদা জিয়া শারীরিকভাবে বেশ ভালো অবস্থায় ছিলেন। গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে এই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন।
এর মধ্যে হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে এ সময় যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের যুক্ত করা হয়। তাদের কয়েকজন ঢাকা অবস্থান করছেন।
সবশেষ বৃহস্পতিবার রাত ১২টার দিকে খালেদা শারীরিক অবস্থার বিষয়ে ডা. জাহিদ জানান, খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকেও বারবার দোয়া চাওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও তার জন্য দোয়া চেয়েছেন৷ পাশাপাশি শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া করতে বলেছে সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
২ দিন আগে