অবরোধসহ চারদিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জামায়াতে ইসলামী

বিএনপির সঙ্গে মিল রেখে গণসংযোগ ও অবরোধ করবে জামায়াতে ইসলামী। সরকার পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আগামী চারদিন এ কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি জানায়, কর্মসূচির অংশ হিসেবে ২১ থেকে ২৩ ডিসেম্বর তিনদিন সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। এ ছাড়া ২৪ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে।

বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, আওয়ামী মহাজোট সরকার ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। জনগণ এ সরকারকে ভোট দেয়নি। সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচনের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে।

তিনি বলেন, সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে একতরফা নির্বাচনের ফরমায়েশি তফসিল ঘোষণা করিয়েছে। দেশবাসী ঘৃণাভরে এই তফসিল প্রত্যাখ্যান করেছে।

এই জামায়াত নেতা বলেন, জনগণ সরকারের পাতানো ও তামাশার নির্বাচন বর্জন করে বিরোধীদলের সঙ্গে ঐকমত্য পোষণ করেছে। জনগণ জামায়াতসহ বিরোধীদল ঘোষিত অবরোধ ও হরতাল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এ সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে