ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স না রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন।
ভোটের দিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে কথা বলেন।
শামীম লিখেছেন, ব্যালট বক্স খুলে এলইডি স্ক্রিনে এবং সারা দেশকে দেখিয়ে ভোট গ্রহণ শুরু করতে হবে। এবং ৮১০টি বুথেই সেটি দেখাতে হবে।
ডাকসু নির্বাচনের এই স্বতন্ত্র প্রার্থী আরও প্রশ্ন তোলেন— ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) বক্স না রাখার কারণ কী?
এর আগে সোমবার গভীর রাতে ফেসবুকে দেওয়া আরেক স্ট্যাটাসে শামীম হোসেন ঢাবির সব শিক্ষার্থীকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান। বলেন, ‘কাল (মঙ্গলবার) আবাসিক-অনাবাসিক সবাই ভোট দিতে আসুন। এটা আমার অনুরোধ। নিজেদের আগামী দিনের ভাগ্য নির্ধারণ করুন।’
মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে একযোগে শুরু হয়েছে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। ভোট নেওয়া হবে বিকেল ৪টা পর্যন্ত।
ছয় বছর বিরতির পর আয়োজিত এ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোট ঘিরে ঢাবি ক্যাম্পাস ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে ভোটের আগ মুহূর্তে স্বচ্ছ ব্যালট বাক্স নিয়ে স্বতন্ত্র প্রার্থীর এমন প্রশ্ন শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনকে স্বচ্ছ করতে নতুন উদ্যোগের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। বলেছিল, ভোট গ্রহণের আগে প্রতিটি কেন্দ্রে খালি ব্যালট বাক্স প্রদর্শন করে সিলগালা করা হবে সংবাদমাধ্যম কর্মীদের সামনে। ভোট শেষে কেন্দ্রের সামনে গণনা প্রক্রিয়া সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবে।
গণমাধ্যম কর্মীরা সকালে কেন্দ্রগুলো থেকে জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার সময় খালি ব্যালট বাক্সগুলো গণমাধ্যম কর্মীদের দেখিয়ে তারপর সিলগালা করে নেওয়া হয় বুথে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে