বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ২১: ৩৮
রেজাউল করিম বাদশা। ছবি: সংগৃহীত

বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ১৫০ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ চলে।

বগুড়া-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ। ১৫০টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৩ হাজার ২৯৯টি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তীতে আইন অনুযায়ী তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: ২ আসামির ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব

সোমবার (৩১ আগস্ট) রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে রোববার জেলগেট থেকে দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়। পরে সেই নমুনা পরীক্ষা করা হলে এতে এমফিটামিনের অস্তিত্ব পাওয়া যায়নি।

১৩ ঘণ্টা আগে

বরযাত্রার গাড়ি থামিয়ে ভাঙচুর, নববধূকে তুলে নিলেন ছাত্রদল কর্মী

রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের বাসিন্দা। তার ছাত্রদল কর্মী পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন রাজীব।

১৬ ঘণ্টা আগে

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালিপাড়ার দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রাক। বিপরীত দিক থেকে ত্রিশালের দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঠাকুরবাড়ি মোড়ের কাছে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

১৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে জামিনে মুক্ত হয়ে খুন হলেন ‘সন্ত্রাসী’ পিচ্চি জাহিদ

সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছিলেন চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ। তবে বেরিয়েই হত্যাকাণ্ডের শিকার হলেন বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলার আসামী জাহিদ।

১৭ ঘণ্টা আগে
Advertisement