প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-নেতৃত্বাধীন জোটের নির্বাচনী সমঝোতায় ৪টি আসন পেয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রাথমিকভাবে তিনটি আসনে সমঝোতা হলেও পরে তারেক রহমানের সুপারিশে আরও একটি আসন বৃদ্ধি করা হয়।
সমঝোতা অনুযায়ী, জমিয়তের প্রার্থীরা নির্দিষ্ট চারটি আসনে তাদের নিজস্ব প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলটি প্রাথমিকভাবে ৫টি আসনের দাবি জানালেও বিএনপি ৩টি আসনে সম্মত হয়। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে আরও ১টি আসন বাড়িয়ে মোট ৪টি করা হয়।
নীলফামারী-১ আসনে মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে নুর হোসেন কাসেমী, সিলেট- ৫ আসনে ওবায়দুল্লাহ ফারুক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিবকে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
সংবাদ সম্মলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের সিদ্ধান্ত অপরিবর্তনীয়, যারা এর বিরোধীতা করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের উত্তরণের সময়কে বাধাগ্রস্থ করতে একটি গোষ্ঠি নানা ষড়যন্ত্র করছে। সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা হয়েছে। আশা করি নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকার আরো কার্যকরী পদক্ষেপ নেবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে। জমিয়তের সঙ্গে যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না।
জমিয়তে উলামায়ে ইসলামের আমির ওবায়দুল্লাহ ফারুক বলেন, দেশের কল্যাণে জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি আস্থাভাজন। ৮ দলীয় জোটের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। বিএনপি তিনবার ক্ষমতায় এসেছে, ভবিষ্যতেও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে বিশ্বাস করি।

মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। সেই লক্ষ্য সামনে রেখে আগামী দিনগুলোতে দেশকে সত্যিকার অর্থে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কাজ করব।
২ দিন আগে
সরকারের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ এখন সাধারণ মানুষের তীক্ষ্ণ পর্যবেক্ষণে রয়েছে, যা সরকারের টিকে থাকার লড়াইকে আরও জটিল করে তুলবে। তবে সরকারের দাবি, ভোটারদের আঙুলের কালির দাগ না শুকাতেই তারা নির্বাচনি ইশতেহার ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে। তা সত্ত্বেও পর্দার আড়ালে থাকা কিছু ‘অদৃশ্য চ্যালে
৩ দিন আগে
কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
৪ দিন আগে
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আস্তে আস্তে কথা বলতে পারছেন তিনি। আজ সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
৪ দিন আগে