নববর্ষ উদ্‌যাপনে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৪: ২২
বাংলা নববর্ষ উদ্‌যাপন নিয়ে আইনশৃঙ্খলা সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীয়। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আর পাঁচ দিন পরই ব্যাপক আয়োজনে উদ্‌যাপন করা হবে বাংলা নববর্ষ। এ দিবস ঘিরে ঢাকাসহ সারা দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, নববর্ষ উদ্‌যাপনে কোনো ঝুঁকি নেই। তারপরও উদ্‌যাপন নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা শেষে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন।

এ বছর ঢাকাসহ সারা দেশে পহেলা বৈশাখ অত্যন্ত আনন্দের সঙ্গে উদ্‌যাপন করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। এলাকাভিত্তিক ঝুঁকি বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে সোমবার দেশের অন্তত ছয়টি জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের কাজ করা উচিত হয়নি। এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে।

এর আগে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাসহ আনুষঙ্গিক বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাত আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে