মির্জা ফখরুল লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হবেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণার সময় এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি আসনগুলো বিএনপির দীর্ঘ দিনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ওই বছরের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর প্রার্থী হননি।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আবার ওই আসন থেকে প্রার্থী হন মির্জা ফখরুল। এবারে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০৮ ও ২০১৮ সালের নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলেও জয় পাননি তিনি। দুবারই আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনের কাছে হেরে যান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্বাধীনতা দিবসে জামায়াতে ইসলামীর ২ দিনের কর্মসূচি

কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

২ দিন আগে

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ‘উন্নতির দিকে’

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আস্তে আস্তে কথা বলতে পারছেন তিনি। আজ সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

৩ দিন আগে

স্বাধীনতা দিবসে ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ মার্চ ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের পক্ষ থেকেও জানানো হবে শ্রদ্ধা। একই সঙ্গে কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে।

৪ দিন আগে

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

৫ দিন আগে