বিজ্ঞপ্তি

সারা দেশে ধর্ষণ, নারীর ওপর সহিংসতা ও 'মব' তৈরি করে নারীদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির নেতারা বলছেন, এসব ঘটনার অনেকগুলোতেই আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে এসব ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সোমবার (১০ মার্চ,) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এ আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল বলেন, সারা দেশে নারীর ওপর সহিংসতা, হয়রানি ও ধর্ষণের ঘটনা ঘটছে। 'মব' তৈরি করে নারীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। এ ছাড়াও চাঁদাবাজি, দখলদারি, ডাকাতি ইত্যাদি উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে।
তারা বলেন, অনেক ক্ষেত্রেই এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। আমরা মনে করি, আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতাকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করে। চলমান ঘটনায় তারা কোনোভাবেই নিজেদের দায় অস্বীকার করতে পারেন না।
অবিলম্বে এ ধরনের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা ও এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে না আনলে তা এক অশনি সংকেত হিসাবে জনগণের কাছে বিবেচিত হবে— বিবৃতিতে এমন আশঙ্কার কথা তুলে ধরেন গণসংহতি আন্দোলনের শীর্ষ দুই নেতা।
এসব ঘটনার বিরুদ্ধে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল। তারা বলেন, আমরা দেখছি, এসব ঘটনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন শক্তি এরই মধ্যে প্রতিরোধ গড়ে তুলেছেন। এই প্রতিরোধকে আমরা স্বাগত জানাই। জনগণের প্রতিরোধী শক্তিই আগামী দিনে বাংলাদেশকে সঠিক দিশা দেখাতে পারে।
সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, আমরা গণঅভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই নিপীড়ক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানাই। নারীরা বাংলাদেশের গণঅভ্যুত্থানের নিয়ামক শক্তি। আগামী বাংলাদেশেও তারা নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করবেন এবং তাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবেন— এমন পরিবেশ তৈরি অভ্যুত্থানের পক্ষের সব শক্তির দায়িত্ব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
২ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৪ দিন আগে