প্রতিবেদক, রাজনীতি ডটকম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুতর দলীয় শঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে তার দলীয় পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো।
সোমবার থেকেই এই বহিষ্কারের আদেশ কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোমো তথ্য দেওয়া হয়নি। তবে মাহিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য স্বতন্ত্রদের একটি প্যানেল 'ডিইউ ফার্স্টে'র হয়ে সাধারণ সম্পাদক (জিএস) হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এই প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ।
ডাকসু নির্বাচনে এনসিপির কোনো প্যানেল নেই। তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এই নির্বাচনে পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্যানেলের ভিপি ও জিএস পদে প্রার্থী যথাক্রমে মো. আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়কদের এই সংগঠন ও প্যানেল এনসিপি সমর্থিত বলে মনে করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৫ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৬ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৬ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৮ দিন আগে