প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। এই বৈঠকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের পূর্ণাঙ্গ 'চেয়ারম্যান' হিসেবে নির্বাচিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আজ (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হবে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সদ্যপ্রয়াত দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী শূন্যতা পূরণ এবং আসন্ন জাতীয় নির্বাচনের আগে দলের নেতৃত্ব পুনর্গঠনে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের এক শীর্ষ নেতা জানান, আজকের বৈঠকটি কোনো রুটিন বৈঠক নয়। সুনির্দিষ্ট এজেন্ডা না থাকলেও এর গুরুত্ব অপরিসীম। কারণ, এই বিশেষ সভাতেই দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির স্থায়ী চেয়ারম্যান হিসেবে ঘোষণা করার জোর সম্ভাবনা রয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকাতুর রাজনৈতিক অঙ্গন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আসন্ন জাতীয় নির্বাচন ও দলের সাংগঠনিক গতিশীলতার কথা বিবেচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের পূর্ণাঙ্গ 'চেয়ারম্যান' করার প্রস্তাব দিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা।
দলীয় সূত্র বলছে, নেতৃত্বের এই পরিবর্তন এখন সময়ের দাবি, যা আজ রাতের নীতিনির্ধারণী বৈঠকেই চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে।
গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।
২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
১ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
১ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
১ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
১ দিন আগে