প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার গণহত্যা চালিয়েছে- এ অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণহত্যার তদন্ত চেয়ে বিএনপির পক্ষ থেকে জাতিসংঘকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি আজ মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসর গুলশানের অফিস কাম বাসভবনে গিয়ে তাঁর কাছে বিএনপির চিঠি হস্তান্তরের পর সেখান থেকে বেরুনোর সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
চিঠি হস্তান্তরের আগে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, একটি অবৈধ সরকারের অধীনে যে গণহত্যা হয়েছে, বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হয়েছে, আমরা তার একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্ত চেয়েছি। সত্য উদঘাটন করার অনুরোধ জানিয়েছি।’
তিনি বলেন, দেশ-বিদেশের ষড়যন্ত্র ও সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকা- সংঘটিত হয়েছে, সেটি জাতির সামনে তুলে ধরতে হবে।
বিএনপির শীর্ষ পয়ায়ের এই নেতা জানান, ‘আগামীতে কেউ যেন এ ধরনের হত্যাকান্ডের সাহস দেখাতে না পারে। কোনো নাগরিককে হত্যা করে ক্ষমতায় থাকার যে আকাঙ্খা, সেটা যেন কারো মনে না জাগে, সেজন্যই আমরা এই তদন্ত চেয়েছি।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য বিএনপির পক্ষ থেকে নিরপেক্ষ, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের তদন্ত করার জন্য জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। বিয়য়টি অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলার জন্যও ‘আমরা আবাসিক প্রতিনিধিকে অনুরোধ করেছি’ বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে