আ.লীগ রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে: নাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে হত্যাযজ্ঞ চালিয়ে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জনগণের ওপর গণহত্যা চালিয়ে রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে। তবে অন্য রাজনৈতিক দলগুলো নিয়েও মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এসব দলকে দেশের জনগণের কাছে তাদের রাজনৈতিক আস্থা ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার (২ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় সংস্কার, নির্বাচন ও গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার— এই তিন বিষয়ে সরকারকে সমন্বয়ের আহ্বান জানান তিনি। বলেন, ‘সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার— এই তিনের সমন্বয়ের অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যেতে হবে। জনগণ তাদের মতামত জানিয়েছে। এখন আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে।’

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘দ্বিমতের বিষয় থাকলে জনগণের কাছে যেতে হবে। তাই অন্তর্বর্তী সরকারকে সমষ্টিক বিষয় মাথায় নিয়ে জাতীয় স্বার্থে নির্বাচন দিতে হবে।’ জনগণের রায় নিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘পারিবারিক রাজনীতি থেকে বেরিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করার সময় এখন। সেই আলোকে এবি পার্টি নতুন বাংলাদেশ গড়তে চায়।’

পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি করতে চায় এবি পার্টি।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

৩ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ দিন আগে