প্রতিবেদক, রাজনীতি ডটকম

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আজমীকে ২০০৯ সালের ২৩ জুন ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে সেই অভিযোগের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই শেষে তার বরখাস্তের আদেশ বাতিল হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী, পিএসসিকে গত ২৪ ডিসেম্বর তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২৪ জুন ২০০৯ তারিখ থেকে ভূতাপেক্ষভাবে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে আবদুল্লাহিল আমান আজমীর ভাই সালমান আল আজমী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এ খবর নিশ্চিত করেন। তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের সেনাবাহিনী থেকে বরখাস্তের আদেশ বাতিল হয়েছে। এখন তিনি আনুষ্ঠানিকভাবে `ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুল্লাহিল আমান আযমী`। এই দীর্ঘ সময় ধরে সবাই যেসব দোয়া করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।"
প্রসঙ্গত, আবদুল্লাহিল আমান আজমী প্রয়াত জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক গোলাম আজমের বড় ছেলে। তিনি সেনাবাহিনীতে একজন মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন এবং কর্মজীবনে বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন।
২০১৬ সালের ২৩ আগস্ট আবদুল্লাহিল আমান আযমী নিখোঁজ হন। হাসিনা সরকারের পতনের পর চলতি বছরের ৬ আগস্ট আয়নাঘর থেকে তিনি নিজ বাসায় ফিরেন এবং এক সংবাদ সম্মেলনে বরখাস্তের আদেশ বাতিলের জন্য আইনি লড়াই চালানোর কথা জানান।

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
২ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
২ দিন আগে
উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।
৩ দিন আগে
শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।
৩ দিন আগে