ইসির সংলাপে যোগ দেবে না বাংলাদেশ জাসদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাসদ

নির্বাচন কমিশনের ডাকা রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে সংলাপে যোগ দেবে না বাংলাদেশ জাসদ। দলটির সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য ৪ নভেম্বর নির্বাচন কমিশন তাদের কার্যালয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাসদ সেই আলোচনা সভায় যোগদান না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাসদ মনে করে কমিশন আহুত সভা কাঙ্ক্ষিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে কোন প্রকার ভূমিকাই রাখবে না।

উপরন্তু বিভিন্ন দলের উল্লেখযোগ্য গুরুত্বপুর্ণ নেতৃবৃন্দকে গ্রেপ্তার এবং অনেক দলের সম্ভাব্য অনুপস্থিতির কথা জানার পরও নির্বাচন কমিশন কর্তৃক এই সভা আহবান নির্বাচন কমিশনকে নিয়ে বিদ্যমান বিতর্ক আরো গভীর করে তুলছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠার কাজ অগ্রসর করা ছাড়া কমিশন কর্তৃক আহুত এ রকম সভা নির্বাচন করার পরিবেশ সৃষ্টিতে কোন অবস্থাতেই সহায়ক হবে না। এমন পরিস্থিতির প্রেক্ষাপটে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ এই সভায় যোগ দেবে না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলীয়করণ চললে বিএনপি থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দ বাদ দিতে হবে: সারজিস

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

২ দিন আগে

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে