রেজা কিবরিয়া এবার বিএনপিতে, ‘টপ ক্লাস’ দেশ গড়ার প্রত্যয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৩: ৪০
সোমবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রেজা কিবরিয়া। ছবি: সংগৃহীত

ঘোষণা দিয়েছিলেন আগেই। এবার আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা বাস্তবায়ন করলেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রেজা কিবরিয়া। এ সময় তিনি জানিয়েছেন, বাংলাদেশের ‘টপ ক্লাস’ কোয়ালিটির মানুষদের দিয়ে ‘টপ ক্লাস’ দেশ গঠন সম্ভব।

একাডেমিক হিসেবে ক্যারিয়ার গড়লেও আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া এর আগে গণফোরাম, গণঅধিকার পরিষদ ও আমজনতার দলে যোগ দিয়েছিলেন। ২০১৮ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও হবিগঞ্জ-১ (বাহুবল-নবীনগর) আসন থেকে ভোট করার আগ্রহের কথা আগেই জানিয়েছেন তিনি।

সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন রেজা কিবরিয়া। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, আজ দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান যিনি তার নিজের যোগ্যতায় আইএমএফের অত্যন্ত উচ্চ পদে কাজ করেছেন এবং পরে রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন, তিনি আজ আমাদের মাঝে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে ড. রেজা কিবরিয়া আজ আমাদের দলে যোগ দিয়েছেন।

বিএনপিতে যোগদানের জন্য রেজা কিবরিয়াকেও ফুল দেন বিএনপি মহাসচিব। এ সময় রেজা কিবরিয়া বলেন, আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলাম। এই দলে যোগ দিতে পেরে আমি খুবই গর্বিত। এই দলটির ইতিহাস গণতন্ত্রের ইতিহাস। দুই দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের থেকে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকশালের অবসান ঘটিয়ে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং আশির দশকে হুসেইন মুহাম্মদ এরশাদের সেনাশাসনের অবসানে খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্রের জন্য আন্দোলনের কথা তুলে ধরেন রেজা কিবরিয়া। বলেন, এটি একটি ঐতিহাসিক ভূমিকা। একটি দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে। আমি ইতিহাসে এ রকম কোনো উদাহরণ অন্য কোনো দেশে দেখি না।

রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশকে উন্নত করা বা এশিয়ার প্রথম তিন দেশের মধ্যে আনা অসম্ভব কিছু না। আপনারা ভাবছেন, আমি রূপকথার মতো বলছি। কিন্তু পরে বুঝতে পারবেন। আমি ৩৫টি দেশে প্রায় ৪০ বছর কাজ করেছি। আপনাদের বলতে পারি, আমাদের দেশের মানুষের কোয়ালিটি ‘টপ ক্লাস’। তাদের দিয়ে একটা ‘টপ ক্লাস’ দেশ, প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও বক্তব্য রাখেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জন জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

২ দিন আগে

আওয়ামী লীগ ‘নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি বহাল রাখার কারণ কী?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।

৩ দিন আগে

বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কীভাবে সফল হলো?

নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।

৩ দিন আগে

গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

৪ দিন আগে