প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিজের বক্তব্যের ভুল ব্যাখ্যা ও উপস্থাপনার অভিযোগে গণমাধ্যমের একটি অংশের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।
পোস্টে জামায়াত আমির লেখেন, বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন— ‘শেখ হাসিনা যে নীতি অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, বিএনপি একই নীতি অনুসরণ করে অগ্রসর হচ্ছে। তাহলে কি তারা প্রমাণ করতে চায় শেখ হাসিনা খারাপ, তার নীতি ভালো?’
ডা. শফিকুর রহমানের দাবি, তার এই বক্তব্যের ‘সেন্স’ (মূল সুর) পরিবর্তন করে কয়কেটি জাতীয় গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। তিনি অভিযোগ করেন, গণমাধ্যমগুলো ‘অসৎ উদ্দেশ্যে’ বিএনপিকে বাদ দিয়ে উল্টো তাকেই লক্ষ্যবস্তু বানিয়েছে।
গণমাধ্যমের ভূমিকার এমন সমালোচনা করে ফেসবুক পোস্টের শেষে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির লেখেন, ‘এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন?’

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।
১ দিন আগে
শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।
১ দিন আগে
নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।
২ দিন আগে
বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে
২ দিন আগে